রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০ কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া

চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৮

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে জড়ানো লঞ্চ দুটি হলো জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯। নৌ-পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। এমন পরিস্থিতিতে হরিনা এলাকায় দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় লঞ্চ দুটি কোন গন্তব্যে যাচ্ছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে নিহতদের নাম ও পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025