রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০ কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ২টা দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে একজন মিটফোর্ড হাসপাতালে ও একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা মিডফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এর আগে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য দুজন নিহতের কথা জানান। পরে আরও দুজনের মৃত্যু হয়।

বাবু লাল বৈদ্য জানান, চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। ওই সময় দুজন নিহতসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025