রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০ কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া

বিমানবন্দরে ফখরুলকে বুকে জড়িয়ে ধরলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমান থেকে নেমে তাকে স্বাগত জানাতে আসা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুকে জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খানসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরছেন তারেক রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025