মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী? রণক্ষেত্র দিল্লি , ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির উজানের ঢল-ভারী বৃষ্টিতে বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেল সেতু শ্রীপুরে শিশু রাজিয়া হত্যা মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্র-ইরানের ব্যাপক পাল্টাপাল্টি হামলা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম হামাসের নতুন প্রধান হলেন খলিল আল-হাইয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন তারেক রহমান। সেখানে প্রথমে ফুল দিয়ে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় একে একে নেতাদের সঙ্গে আলিঙ্গন করতেও দেখা যায় তাকে।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে তাকে ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা।

এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে আসা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি দেওয়া হয়।

প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে উৎসুক জনসমাগম বাড়ছে। গণসংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে কুড়িল–বিশ্বরোড এলাকার ৩০০ ফিট সড়কে বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মীর উপস্থিতিতে জনস্রোতের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025