বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

তীব্র শীত উপেক্ষা করেই ৩০০ ফিটে রাতযাপন বিএনপি নেতাকর্মীদের

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে রাজধানীতে রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। একনজর তারেক রহমানকে দেখার জন্য রাজধানীর ৩০০ ফিট এলাকা ও আশপাশে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকের ঢল নেমেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে সরেজমিনে দেখা যায়, কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট এলাকা পর্যন্ত মানুষের উপচেপড়া ভিড়। সমাবেশস্থলে একদিন আগেই মানুষের উপস্থিতি শুরু হয়। ভোর ৫টা ৩০ মিনিটে দেখা যায়, তীব্র শীতে রাস্তার দুই পাশে কেউ পত্রিকা বিছিয়ে বসে আছেন, আবার কেউ কাগজ টাঙিয়ে কম্বল পেঁচিয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন।

পঞ্চগড় থেকে আসা আশিকুল ইসলাম  বলেন, ১৭ বছর পর আমাদের নেতা দেশে ফিরছেন, আমরা কি ঘরে বসে থাকতে পারি? গতকাল সকালে ঢাকা এসেছি। বিকেলে সমাবেশের জায়গায় আসি। সঙ্গে কম্বল এনেছিলাম, সেটাই গায়ে দিয়ে পত্রিকা বিছিয়ে শুয়ে ছিলাম।

তিনি আরও বলেন, আমি কোনো পদে নেই, আমি একজন সাধারণ কর্মী। বিএনপিকে ভালোবাসি বলেই এখানে এসেছি।

এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাও নেওয়া হয়েছে। সমাবেশস্থলে মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে, যেন বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করা যায়।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির জন্য নয়, দেশের রাজনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025