শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল দ্বীনকে বিজয়ী করতে জামায়াতের জনসম্পৃক্ততা বাড়াতে হবে: মোবারক হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চট্টগ্রামে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হামলাকারী ওই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানার জেল রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছিনতাইকারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাকালে নগরীর লালদিঘী মোড়ে ছিনতাইকারীকে ধাওয়া দেয় লোকজন। এ সময় ছিনতাইকারী জেল রোড ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দেওয়া লোকজনের চিৎকারে শাহ আমানত শাহ মাজার সংলগ্ন সামনে সড়কে থাকা যুবক ওই ছিনতাইকারীকে আটকাতে যান যুব। এ সময় ওই যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইকারী। পরে স্থানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে প্রথমে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল এবং পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ঘটনাস্থল থেকেই ওই ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তাকে পুলিশ গিয়ে আটক করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর বলেন, ‘আমরা রাতে টহল ডিউটিতে ছিলাম। রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়েছি একজন ছিনতাইকারীকে ধরার সময় এক যুবক ছুরিকাহত হয়েছেন। এ সময় আমরা দ্রুত জেল রোডে যাই। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে জনতার রোষানল থেকে হামলাকারী ওই ছিনতাইকারীকে আটক করে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিয়েছি। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়েছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে লালদীঘি পাড়ে এক ছিনতাইকারীকে ধাওয়া দেয় স্থানীয় লোকজন। এ সময় সামনে থাকা যুবক ওই ছিনতাইকারীকে আটকাতে গেলে তাকে ছুরিকাঘাত করে ওই ছিনতাইকারী। এতে যুবক মারা যায়। পরে উত্তেজিত জনতা ছিনতাইকারীকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025