বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

তারেকের ফেরার দিনে সম্ভাব্য জনদুর্ভোগে বিএনপির আগাম দুঃখপ্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন এবং তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান কেন্দ্র করে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ জানান, বিমানবন্দর থেকে সরাসরি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পথে তিনি অল্প সময়ের জন্য ৩০০ ফিট এলাকাজুড়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সেখানে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

তিনি আরও জানান, সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কোনো বক্তা থাকবেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025