রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০ কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া

মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম (২১)। তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচের সড়কে এ ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি ওই ব্যক্তির মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য সিয়াম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় ককটেল বিস্ফোরণে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ডিসি মাসুদ বলেন, আমি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025