বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ও খুনিদের বিচার নিশ্চিত করতে ‘শহীদি শপথ’ পাঠ করেছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ শপথ পাঠ করান ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

শপথ পাঠের আগে জাবের বলেন, ‘মৃত্যুর আগে তিনি (মঞ্চের মুখপাত্র ওসমান হাদি) বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের কথা বলে গেছেন। আমাদের লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা বারবার রক্ত দেবো। বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় দেব, আর রক্ত যদি নেওয়া লাগে নেবো। রক্তের বদলা রক্ত হয়, রক্তের বদলা সুশীলতা হয় না। আমরা শহীদ ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করবো না।

ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না উল্লেখ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ‘তার জানাজায় ১৫ লাখ মানুষ অংশ নিয়েছেন। তখন আমরা যদি বলতাম শহীদের রক্তের বদলা নিয়ে ঢাকা ছাড়তে হবে? আমরা সহিংসতা চাইনি।’

ওসমান হাদির ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতার কথা বলবে বলে জানান জাবের।

তিনি আরও বলেন, ‘গুলি শুধু ওসমান হাদির মাথায় করা হয়নি। তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে। আমাদের প্রত্যেককে যদি মেরে ফেলা হয়, তাহলেও বাংলার জমিনে যদি একজন জীবিত থাকে, সে ইনসাফ কায়েম করে যাবে। সরকার যদি আমাদের হুমকি মনে করে তাহলে বলতে চাই, সরকার বাংলাদেশের শত্রু, বাংলাদেশে ইনসাফ কায়েমের শত্রু।’

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থা দিয়ে হাদি হত্যার তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান জাবের।

তিনি বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে- ২৫ তারিখ তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন সবাই ব্যস্ত থাকবেন। সেসময় ওসমান হাদির খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। হাদির খুনিদের পেছনে রাঘববোয়াল আছে। এজন্য খুনিদের জনসম্মুখে আনা হচ্ছে না।’

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জানান, আগামী ২৫ তারিখের পর বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা যদি সেই পরিস্থিতি মোকাবিলা করতে না পারি তাহলে জুলাই ব্যর্থ হবে। সেটি আমরা হতে দেবো না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025