বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম :
ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার গণভোটের প্রাথমিক ফলাফলে বড় পরিবর্তন, ইসির সংশোধনী প্রকাশ সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ:জামায়াত আমির তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা মেহেরপুরে হাসপাতাল পরিষ্কার অভিযানে তাজউদ্দিন খাঁন এমপি দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান

আল্লাহ ভাইকে শহীদ হিসেবে কবুল করুন: মোনাজাতে হাদির ভাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে। দাফন শেষে তার বড় ভাই ড. মাওলানা আবু বকর ছিদ্দিক মোনাজাত পরিচালনা করেন। এসময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আল্লাহ আমার ভাইয়ের শাহাদত কবুল করুন’।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মোনাজাতে আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ আমার ভাই শরিফ ওসমান হাদিকে কবুল করেন এবং শহীদ হিসেবে মর্যাদা দিন। তার জীবনের সব গুনাহ মাফ করে দিন। পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ যারা শরিফ ওসমান হাদির সঙ্গী ছিলেন এবং যারা অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছেন—সবার জন্য দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে রেখে যাওয়া ‘ইনকিলাব মঞ্চ’ এবং তার করা সব কাজ আগামীতেও এগিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করা হয়।

এর আগে, বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার জানাজা হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025