শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার গণভোটের প্রাথমিক ফলাফলে বড় পরিবর্তন, ইসির সংশোধনী প্রকাশ সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ:জামায়াত আমির তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা মেহেরপুরে হাসপাতাল পরিষ্কার অভিযানে তাজউদ্দিন খাঁন এমপি দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান

হাদির জানাজায় অংশ নিতে সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা

জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদের দক্ষিণ প্লাজায় উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটার আগেই জানাজাস্থলে উপস্থিত হন তিনি।

প্রধান উপদেষ্টার পাশে দেখা গেছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। জানাজাপূর্ব বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এর আগে শনিবার দুপুরে ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়। এরই মধ্যে জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদের দক্ষিণাংশের দুটো মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য ।

গত ১২ ডিসেম্বর বাদ জুমা পল্টনে গুলিতে আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার ও সিঙ্গাপুরে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে তিনি মারা যান। তার মরদেহ গতকালই (শুক্রবার) দেশে এসে পৌঁছায়। রাখা হৃদরোগ হাসপাতালের হিমঘরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025