শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
ঠাকুরগাঁও উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, ইসির পদক্ষেপ দাবি তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের মাতারবাড়ি নিয়ে সার্বভৌমত্ব বিসর্জন মেনে নেওয়ার কোনো সুযোগ নেই: জামায়াত আমির গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য

সামাজিক কাজে সব দলের অংশগ্রহণ চায় জামায়াত

রমজানের প্রথম দিনেই এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। রোববার (২ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে এক অভিজাত কনভেনশন সেন্টারে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল জামায়াতকে অনুসরণ করে অন্য রাজনৈতিক দলগুলোকেও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।তিনি বলেন, জামায়াত মনে করে এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের ওপর আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে একত্রিত হয়েছি। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা দিতে করছি। ঢাকা মহানগরী দক্ষিণে আমাদের প্রতিষ্ঠিত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও আমরা মুসলিম শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনার আয়োজন করে আসছি।তিনি বলেন, জামায়াত মনে করে এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের ওপর আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে একত্রিত হয়েছি। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা দিতে করছি। ঢাকা মহানগরী দক্ষিণে আমাদের প্রতিষ্ঠিত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও আমরা মুসলিম শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনার আয়োজন করে আসছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025