বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে তার পক্ষে জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন মনোনয়ন ফরম গ্রহণ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরম সংগ্রহ করেছেন মির্জা ফখরুলের পরিবারের একজন প্রতিনিধি।

ঠাকুরগাঁও-১ দীর্ঘদিন ধরে মির্জা ফখরুলের রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। মনোনয়ন ফরম সংগ্রহের খবর প্রকাশের পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উত্তেজনা এবং আলোচনা শুরু হয়েছে।

জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, ‘আজ আমি মহাসচিবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ঠাকুরগাঁও-১ আসনে তার রাজনৈতিক প্রভাব অটুট। ভোটাররা তার প্রতি আস্থা দেখাবেন এবং দলের শক্তি আরও বৃদ্ধি পাবে। ’এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব নিজেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই ঘোষণায় ঠাকুরগাঁও-১ আসনে তার নামও ঘোষণা করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025