রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক-ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা, ডিএনএ পরীক্ষার পর মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০ কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১

২৫ ডিসেম্বর মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন। তারা লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করবে

আব্দুস সাত্তার আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মেয়েকেও সঙ্গে নিয়ে আসবেন।

দেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। তিনি ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। সর্বশেষ গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি নিজেও দেশে ফেরার এ তারিখ নিশ্চিত করেন।

তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তাকে বরণ ও স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং সদস্যসচিব দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025