শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার গণভোটের প্রাথমিক ফলাফলে বড় পরিবর্তন, ইসির সংশোধনী প্রকাশ সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ:জামায়াত আমির তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা মেহেরপুরে হাসপাতাল পরিষ্কার অভিযানে তাজউদ্দিন খাঁন এমপি দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শুধু চাকরি পাওয়ার জন্য নয় : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বরং এটি সমাজে অবদান রাখার জন্য অপরিহার্য। শিক্ষার প্রকৃত মূল্য কেবল পেশাগত সাফল্যেই নয়, বরং সমাজে অবদানের মধ্য দিয়েও পরিমাপযোগ্য।

বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের এমন স্নাতক প্রয়োজন, যারা শুধু পেশাগত ক্ষেত্রে উৎকর্ষ লাভ করবে না, বরং যারা প্রশ্ন করবে যে, তাদের সাফল্য সমাজের ওপর কী প্রভাব ফেলছে।

আমরা এমন মানুষ চাই, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, যারা প্রতিষ্ঠানের শক্তি বাড়াবে, যারা সততার সঙ্গে নেতৃত্ব দেবে।অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, আপনি এখন দায়িত্বশীল নাগরিক। আপনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। আপনার শিক্ষা কেবল ক্যারিয়ার গড়ার জন্য নয়, বরং একটি ন্যায়সঙ্গত এবং মানবিক সমাজ গড়ার জন্য ব্যবহার করুন।

যারা আপনাদের আগে এসেছিলেন, তাদের উদাহরণ অনুসরণ করুন। জ্ঞান একটি শক্তি এবং সেই শক্তি সততার সঙ্গে ব্যবহার করা উচিত।উপদেষ্টা শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক এবং পরিবারের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সমাবর্তন অনুষ্ঠানে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং সমাবর্তনপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025