বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতারা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা হন বিএনপি নেতারা। এ সময় ৮ থেকে ১০টি গাড়ির বহরে প্রায় ৩০-৩৫ জন নেতা অংশ নেন। পরে তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানও কর্মসূচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025