মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী? রণক্ষেত্র দিল্লি , ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির উজানের ঢল-ভারী বৃষ্টিতে বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেল সেতু শ্রীপুরে শিশু রাজিয়া হত্যা মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্র-ইরানের ব্যাপক পাল্টাপাল্টি হামলা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম হামাসের নতুন প্রধান হলেন খলিল আল-হাইয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ।

দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার আগামীকাল সকাল ১১টা ৪০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে পতাকা বহন করে স্কাইডাইভ প্রদর্শন করবেন। এর মাধ্যমে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপিত হবে।

প্যারাশুটিং প্রদর্শনীর আগে একই স্থানে বেলা ১১টা থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথক ফ্লাই-পাস্ট প্রদর্শনী করবে।

এছাড়া, সেখানে বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হবে।একই ধরনের ফ্লাই-পাস্ট প্রদর্শনী দেশের অন্যান্য শহরেও সশস্ত্র বাহিনী আয়োজন করবে। পাশাপাশি পুলিশ, বিজিবি ও আনসার সারা দেশে ব্যান্ড শো আয়োজন করবে। সব অনুষ্ঠানই জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025