সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া

কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শহরতলির হাজী শরিয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে দলটির জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ও যশোর অঞ্চল টিম সদস্য একেএম আলী মহসীন। এছাড়া সভায় শহর আমির এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক জেলা নায়েবে আমির অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতির ইতিহাসে এক গভীর বেদনা ও গৌরবের দিন। দিনটি শুধু স্মৃতি নয়, বরং স্বাধীন বাংলাদেশের ভিত্তিকে আরও শক্ত ও সুদৃঢ় করার অনুপ্রেরণা। শহীদ বুদ্ধিজীবীরা তাদের জ্ঞান, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। তারা বিশ্বাস করতেন, রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। আজকের দিনে তাদের সেই আদর্শ আমাদের রাজনৈতিক অঙ্গনকে আরও দায়িত্বশীল, ইতিবাচক ও জনকল্যাণমুখী করে তুলতে পারে।

তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মানে শুধু অতীতকে শ্রদ্ধা জানানো নয়; বরং তাদের দেখানো পথে হাঁটার অঙ্গীকার করা। বিভেদ নয়, ঐক্য; হিংসা নয়, সহনশীলতা; অন্যায় নয়, ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই হোক এই দিবসের মূল শিক্ষা।

বক্তারা বলেন, আসুন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করি— তাদের আদর্শকে ধারণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও শহর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025