বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাপানের অফিসিয়াল বিনিয়োগ ও বানিজ্য উন্নয়ন সংস্থা—জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেইটিআরও) একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেইটিআরও’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাতাওকা, সুমিতোমো কর্পোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড–এর কান্ট্রি জেনারেল ম্যানেজার ও ঢাকাস্থ জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন হিরোনোরি ইয়ামানাকা, ঢাকাস্থ জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (Dhaka Shoo-Koo-Kai) এর প্রেসিডেন্ট মানাবু সুগাওয়ারা ও ভাইস প্রেসিডেন্ট হিরোনোরি ইয়ামানাকা, মারুবেনি করপোরেশন–এর কান্ট্রি হেড সুগাওয়ারা মানাবু। আরও উপস্থিত ছিলেন জেট্রো (JETRO) ঢাকা অফিসের সিনিয়র ডিরেক্টর শরিফুল আলম ও এসিসট্যান্ট ম্যানেজার ইশরাত জাহান।

বৈঠকে জামায়াত আমির জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসাবে জাপান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদেশী বিনিয়োগকে স্বাগত জানায়।

জাপানি প্রতিনিধিদল জামায়াত আমিরকে জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টির বেশি প্রতিষ্ঠান তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে।

জামায়াত আমির ধন্যবাদ জ্ঞাপন করে আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে আইবিডব্লিউএফ-এর প্রেসিডেন্ট মুহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025