সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে উপ-নির্বাচনে সেনা চায় জামায়াত রাতে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত শেখ হাসিনার তিন সংসদকে বিএনপি সরকার অবৈধ ঘোষণা করেনি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ১৪৬টি ফ্লাইট স্থগিত বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় তেহরান: আরাঘচি বর্ণাঢ্য আয়োজনে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি রংপুরে ব্যাটারিচালিত রিক্সা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

আমদানির খবরে কমছে পিয়াজের দাম

আমদানির অনুমতি দেওয়ার পর কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে পিয়াজের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরছে বাজারে। তবে রাজধানীর কারওয়ানবাজারে দেশি জাতের পুরোনো পিয়াজের সরবরাহ কিছুটা কমেছে। পাইকারী বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে, খুচরায় দাম হাঁকা হচ্ছে ১৩০ টাকা।

২ দিন আগেও পিয়াজ বিক্রি হয়েছিল দেড়শ টাকায়।এদিকে, দোকানে মুড়িকাটা জাত বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে। দোকানিরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে এবং মুড়িকাটা জাতের সরবরাহ বাড়লে দাম আরও কমবে। মাসখানেক আগে হঠাৎ অস্থির হয়ে ওঠে পিয়াজের বাজার।

সরকার আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলে দর কিছুটা কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দর দিয়ে এরইমধ্যে শুরু হয়েছে আমদানি কার্যক্রম। এরইমধ্যে ৩০ টন পিয়াজ দেশে প্রবেশ করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025