বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীতে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে চব্বিশের গণবিপ্লব-সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। ভ্রাতৃপ্রতিম দুই দেশের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি ভবিষ্যতে আরও জোরদার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে ব্রুনাইয়ের হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025