শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
ঠাকুরগাঁও উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, ইসির পদক্ষেপ দাবি তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের মাতারবাড়ি নিয়ে সার্বভৌমত্ব বিসর্জন মেনে নেওয়ার কোনো সুযোগ নেই: জামায়াত আমির গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য

আ’লীগের সময়ে গুম-খুনের শিকার পরিবারকে ঈদ উপহার দেবেন তারেক রহমান

আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন ও পঙ্গুত্ব বরণকারী বিএনপি নেতাকর্মীদের পরিবারকে এবারও ঈদ উপহার দেবে ‘আমরা বিএনপি পরিবার’। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এসব উপহার দেওয়া হবে। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মধ্যেও ঈদ উপহার বিতরণ করা হবে।

এরই মধ্যে ঈদ উপহারের বিষয়ে তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, ঈদ উপহারের তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের সব গুম, খুন ও আহত এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদের পরিবার ও আহতদের বাসায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার পৌঁছে দেওয়া হবে।২০১৬ সাল থেকে গুম, খুনের শিকার ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের পরিবারকে রমজান মাসের শুরুতেই ঈদ উপহার দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতি রমজানে প্রায় ১২০০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এবার এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ১৭০০ থেকে ১৮০০ ছাড়িয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025