বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, একতরফা নির্বাচনে ভারতের সরাসরি ভূমিকা ছিল এবং শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর হতে পারে না।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত গণ-অভ্যুত্থানে আমাদের শরিক দল। দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, তারা অস্ত্রের মহড়া ও প্রতিযোগিতায় নেমেছে।’

একই অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে উদ্দেশ্য করে বলেন, ‘ভারতকে বলতে চাই: নির্বাচনে ডিস্টার্ব করতে আসবেন না। অনেক ব্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।’

তিনি প্রতিশ্রুতি দেন যে, এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করা হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বর্তমান নিয়োগ প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বলেন, ‘পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাস, পরিবারতন্ত্র, তৈলমর্দন–এসব ছিল চাকরি পাওয়ার মূল ক্রাইটেরিয়া।’ তিনি অভিযোগ করেন, ‘ইলেকশন কমিশনের মতো জংলি কায়দায় ব্যবহার করছে বেসরকারি পেশাজীবীদের।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনে যাবো না। সিট বণ্টনের পলিটিকস বাংলাদেশে আর চলবে না।’

আজ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‌‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেসব ‘পরিস্থিতি’ তাকে ভারতে নিয়ে এসেছে, সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025