বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

‘স্বৈরাচার আমলে সাংস্কৃতিক-রাজনৈতিক-অর্থনৈতিক সব জায়গায় অপকর্ম হয়েছে’

সাবেক রাষ্ট্রপতি নিজ এলাকায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করেছে, সেখানে টেম্পু ছাড়া আর কিছুই চলে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ শনিবার দুপুরে নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নামফলক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, বিগত স্বৈরাচার আমলে সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব জায়গায় অপকর্ম করা হয়েছে। সারাদেশে অসংখ্য সড়ক নির্মাণ করা হয়েছে, সেগুলোর কোনো ব্যবহার নেই।

এই অপব্যায়, অপচয় ও অনাচার হয়েছে তা বন্ধ করা হবে।তিনি আরও বলেন, নেভাল সিরাজকে ভিন্নমতের জন্য আততায়ীরা খুন করে। আমরা এই ভিন্নমতকে প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ বহুধর্মের দেশ, বহুমতের দেশ।

মতামতের ভিন্নতার জন্য যেনো কাউকে নির্যাতিত ও হত্যাকাণ্ডের শিকার না হতে হয়।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025