সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে উপ-নির্বাচনে সেনা চায় জামায়াত রাতে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত শেখ হাসিনার তিন সংসদকে বিএনপি সরকার অবৈধ ঘোষণা করেনি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ১৪৬টি ফ্লাইট স্থগিত বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় তেহরান: আরাঘচি বর্ণাঢ্য আয়োজনে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি রংপুরে ব্যাটারিচালিত রিক্সা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে গোসলে নেমে দুই শিশু নিহত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার গিলন্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোহাম্মদ আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) এবং আলী আজগরের ছেলে জামিল (৩)। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে দুই চাচাতো ভাই বাড়ির পাশের খোলা মাঠে খেলা করছিল। এ সময় তারা দুজনে বাড়ির পাশে কালীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

ওসি আরও বলেন, পরিবারের লোকজন তাদের খুঁজতে খুঁজতে কালীগঙ্গা নদীর তীর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025