বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

টেকনাফের নাফ নদ থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে আবারও জেলে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। বুধবার ঝিমংখালি নাফ নদসংলগ্ন এলাকায় দুটি মাছ ধরার নৌকা থামিয়ে ছয়জনকে ধরে নিয়ে যায় তারা।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ঝিমংখালি পয়েন্টে মাছ ধরার সময় দুই নৌকার ছয়জনকে তুলে নিয়ে গেছে আরাকান আর্মি।

স্থানীয় সূত্র জানায়, আটক হওয়াদের মধ্যে দুজন স্থানীয় বাংলাদেশি এবং চারজন রোহিঙ্গা।

জেলেরা জানান, হঠাৎ কয়েকজন অস্ত্রধারী নৌকায় উঠে সবাইকে নামিয়ে নিয়ে যায়। ঘটনাটি খুব দ্রুত ঘটে, ফলে সীমান্তে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে, মিয়ানমারের আরাকান গ্লোবাল নেটওয়ার্ক নিউজ দাবি করেছে, নিজেদের আঞ্চলিক জলসীমায় অনুমতি ছাড়া প্রবেশ ও অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স পৃথক অভিযানে আরও ছয়জন বাংলাদেশিকে আটক করেছে। তারা জানিয়েছে, সামুদ্রিক ও নিরাপত্তা আইনে আটক জেলেদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, ভুক্তভোগী পরিবারের কেউ এখনো অভিযোগ করেনি। তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025