বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নাগরিকের স্বাস্থ্য সেবা সহজলভ্য করার লক্ষ্যে ঢাকা-৬ সংসদীয় এলাকায় হেলথ কার্ড বিতরণ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এসব হেলথ কার্ড বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, জামায়াত কখনো দলীয় স্বার্থের রাজনীতি করেনি, করবে না। একদলীয় শাসন-ব্যবস্থার অবসান ঘটিয়ে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী দেশ পরিচালনা করেবে। স্থানীয় পর্যায়ে মসজিদ কমিটি ও সিভিল সোসাইটির সমন্বয়ে রাষ্ট্রীয় সেবা প্রতিটি মানুষের কাছে পৌঁছানো হবে। রিলিফের চাল, উন্নয়ন বরাদ্দ, টিআর-কাবিখা দলীয় নেতাকর্মীদের পকেটে যাবে না, জনগণের কাছেই পৌছাবে ।
তিনি বলেন, আল্লাহ তার প্রতিনিধি হিসেবে মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। মানবতার কল্যাণে নিয়োজিত থাকার দায়িত্ব মানুষকে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী আল্লাহর সেই মহান দায়িত্ব পালনের লক্ষ্যে সমাজে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মানবতার কল্যাণে কাজ করে আসছে।