বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। আজ শনিবার এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন তারা।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ফলে আগামীকাল রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশের বিভিন্ন জায়গায় চাঁদ দেখা গেছে। সে খবর আমাদের কাছে এসেছে।

বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসেছে। সভায় সভাপতিত্ব করছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025