বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

ঢাকা-১৮ আসনে স্নিগ্ধ নয়, এসএম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি

বিএনপির ঢাকা-১৮ আসনে দলের মনোনয়ন পাওয়ার আশা ছিল মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)-এর। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। আসনটিতে এসএম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন।

দলে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন স্নিগ্ধ। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া এবং এলাকায় প্রচারণায় তার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ঢাকা-১৮ আসনটি আগে থেকেই ফাঁকা রাখা ছিল, যা তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাকে জোরালো করেছিল। কিন্তু দলের ঘোষিত তালিকায় তার নাম না থাকায় সেই সম্ভাবনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি।

এর আগে, ৩ নভেম্বর বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনের প্রার্থী বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

উল্লেখযোগ্য, মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) ৪ নভেম্বর বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025