বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে বিদেশি মেডিকেল টিম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। টিমের অধিকাংশ চিকিৎসক চীনের নাগরিক বলে জানা গেছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে চিকিৎসক টিমটি এভারকেয়ারের প্রধান ভবনে প্রবেশ করে বলে জানায় হাসপাতাল সূত্র

এদিকে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন বলে মনে করছে মেডিকেল বোর্ড।

এর আগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চেয়ারপারসন অত্যান্ত অসুস্থ। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলুন সেই দোয়া সবাই করছি।

পরে বেলা পৌনে ২টার দিকে এক ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন, যা-ই বলি না কেন, ম্যাডাম (খালেদা জিয়া) খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025