মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম সারাদেশে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবি জামায়াতের রূপপুরে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিসিএস প্রশাসন কল্যাণ সমিতিতে ‘বোমা হামলার’ ঘটনায় ফখরুলের নিন্দা

নিউ ইস্কাটন রোডের বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুস্কৃতিকারীদের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এই ন্যাক্কারজনক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ মার্চ) গণমাধ্যমে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিসিএস প্রশাসন কল্যাণ সমিতিতে এই ধরণের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুস্কৃতিকারীদের কঠোর হাতে দমনের বিকল্প নেই।মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব অতি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।
গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।বিএনপি মহাসচিব বিবৃতিতে বোমা হামলায় হতাহতের শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025