বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ফের সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের এলাকা ছাড়ার নির্দেশ কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই পরিবারসহ বান্দারবন যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার দুই দলের মধ্যে সমঝোতা, সেই দুই দল হলো বিএনপি-আওয়ামী লীগ: সাদিক কায়েম বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা

খালেদার আরোগ্য কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর ফুলেল শুভেচ্ছা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের একদল কর্মকর্তা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এসে ফুলের তোড়াগুলো হস্তান্তর করেন।

চেয়ারপারসনের পক্ষে তোড়া গ্রহণ করেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তার মঙ্গল কামনা করেই পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025