বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ নিহত খুলনায় পুকুরে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড: আইসিটি মন্ত্রী ইরানে টানা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রূপপুরগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১ আহত ১২ মাগুরায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ৮০০ ছাড়াল আগামী বছরের শুরুরদিকে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

নির্বাচনি প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করলো জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালানো থেকে দলের প্রার্থীদের বিরত থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলা/মহানগরী নির্বাচনি এলাকায় মোটর সাইকেল র‌্যালি ও মোটরশোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচিতে কয়েকটা দুর্ঘটনা ও আহতের পেক্ষাপটে জামায়াতের আমির এখন থেকে সব জেলা/মহানগরী নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

সম্প্রতি বিভিন্ন জেলায় জামায়াত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংগঠনের পক্ষ থেকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025