সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

পশ্চিমবঙ্গে নির্মাণ হচ্ছে নতুন বাবরি মসজিদ, বিজেপির তীব্র প্রতিক্রিয়া

ভারতে ১৯৯২ সালে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। সেই ঘটনার ৩৩ বছর পূরণ হচ্ছে আগামী ৬ ডিসেম্বর। ওইদিনই পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে বলে ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির।

তিনি জানান,আগামী ৬ ডিসেম্বর নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। তিন বছর সময় লাগবে মসজিদ তৈরি হতে।

হুমায়ুন কবির আরও বলেন, ভিত্তি স্থাপনের দিনে অনেক লোক উপস্থিত থাকবেন। সেখানে মঞ্চে ৪০০ জনের মতো পরিচিত মুখ উপস্থিত থাকবেন। দেশের বড় বড় নেতা থাকবেন। এছাড়া সব ধরনের মানুষকে আমরা আমন্ত্রণ জানাবো।

এদিকে, হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের তারিখ ঘোষণার পরই বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, হুমায়ুন কবিরের মতো লোকেদের পেছনে মমতা ব্যানার্জীর মতো লোকের হাত রয়েছে। তারা অন্য ধর্মের মানুষদের ভয় দেখানোর জন্য কাজ করেন। পশ্চিমবঙ্গে শান্তির পরিবেশ রয়েছে। সেই শান্তি ধ্বংস করার জন্য চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025