বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ নিহত খুলনায় পুকুরে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড: আইসিটি মন্ত্রী ইরানে টানা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রূপপুরগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১ আহত ১২ মাগুরায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ৮০০ ছাড়াল আগামী বছরের শুরুরদিকে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

কোরআন-সুন্নাহ পরিপন্থি কাজ বাংলাদেশে হতে দেওয়া হবে না:সালাউদ্দীন

কোরআন ও সুন্নাহর পরিপন্থি কোনো কর্মকাণ্ড বাংলাদেশে হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলন ২০২৫-এ তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া রাষ্ট্র কাউকে গ্রেফতার করতে পারে না; ইমাম-খতিবদের গ্রেফতার তো দূরের কথা। বিগত ফ্যাসিস্ট সরকার ছিল অগণতান্ত্রিক এবং ইসলামবিদ্বেষী।

তিনি আরও বলেন, নতুন যাত্রা শুরু হয়েছে- এই যাত্রায় আমরা সবাই একসঙ্গে থাকবো। রাজনৈতিক চর্চার অসংখ্য ক্ষেত্র রয়েছে। তাই মসজিদ যেন দুনিয়ার কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের আশ্রয়স্থল না হয়। ইমামদের আমরা অবশ্যই বিতর্কের ঊর্ধ্বে রাখবো।সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বক্তব্য দেন ইমাম-খতিব জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, সদস্য সচিব মুফতি আজহারুল ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025