সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

যুদ্ধবিরতির পরেও প্রতিদিন ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে কামান দিয়ে হামলার খবর পাওয়া গেছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েল অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও ৬২৭ জন আহত হয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতিকে ‌‘ভঙ্গুর’ এবং বারবার লঙ্ঘন করা হচ্ছে বলে বর্ণনা করেছেন এবং শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য একে সম্মান করার এবং ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।

গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দাবি, ‘একটি অস্ত্র সংরক্ষণ কেন্দ্র এবং হিজবুল্লাহর ব্যবহৃত একটি ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো’তে তারা হামলা চালিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ৬৯ হাজার ১৮৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৬৯৮ জন আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025