সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

সীমান্তে ফের গোলাগুলি, ৫ আফগান নিহত

স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতদের সবাই আফগান নাগরিক বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদলের বৈঠক চলাকালেই এই সংঘর্ষের খবর পাওয়া যায়।এদিনের বৈঠকটি গত ১৯ অক্টোবর কাতারে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছিল। ওই সময়ের সংঘর্ষে উভয় দেশের সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

এদিকে, দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সীমান্ত নিরাপত্তা। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তান তালেবান (টিটিপি)সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালাচ্ছে।

তবে আফগান তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।অন্যদিকে, পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। দেশটির তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজকের সীমান্ত ঘটনার বিষয়ে আফগান পক্ষের দাবি সত্য নয়। প্রথমে আফগান দিক থেকেই গুলি চালানো হয়, যার জবাবে আমাদের বাহিনী সংযতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

সূত্র : আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025