বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

ইন্দোনেশিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, আহত ৫০

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার একটি স্কুল প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।স্থানীয় সময় দুপুর ১২টার দিকে যখন খুতবা শুরু হয়েছিল, তখনই প্রত্যক্ষদর্শীরা দুটি বিকট শব্দ শোনার কথা জানান।

সিটি পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি নিশ্চিত করেছেন, বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন। আহত ৫৪ জনের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা পুড়ে যাওয়াসহ বিভিন্ন ধরনের আঘাত পেয়েছেন।

সুহেরি আরও জানান, আহতদের মধ্যে ২০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর।ঘটনাস্থলে মোতায়েন করা অ্যান্টি-বোম্ব স্কোয়াড মসজিদের কাছাকাছি এলাকা থেকে কয়েকটি খেলনা রাইফেল এবং একটি খেলনা বন্দুক খুঁজে পেয়েছে। পুলিশ প্রধান স্পষ্ট করেছেন যে বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে তারা এখনও তদন্ত চালিয়ে যাচ্ছেন।

 

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, পুলিশ একটি কর্ডন দিয়ে স্কুল এলাকা ঘিরে রেখেছে। অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে, মসজিদের ছবিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025