শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ নিহত ২, আহত ৩ ‘ফ্যাসিবাদের শেষ ছায়াও দূর হলো’, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের নির্বাচন ভালো হয়েছে, কিন্তু ফলাফল জালিয়াতি করা হয়েছে: আব্দুল হালিম রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে চায় জামায়াত: সেলিম উদ্দিন জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য: মির্জা ফখরুল

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, বরখাস্ত আনসার সদস্য

শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে অভিযুক্ত এক আনসার সদস্যকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গত ৫ নভেম্বর রাতে নাইট শিফটে (রাত ১০টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট) দায়িত্ব পালনকালে অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলাম লোভের বশবর্তী হয়ে একটি অনৈতিক কাজে লিপ্ত হন। তিনি ‘ব্যক্তিগত প্রয়োজনের কথা’ বলে পোড়া ভবনের ভেতরে ভস্মীভূত দ্রব্যাদি থেকে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করেন, এবং এ সময় তাকে ঘটনাস্থলেই হাতেনাতে ধরে ফেলা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে এবং বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে, সংশ্লিষ্ট আনসার সদস্যকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।

উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এত দ্রুততম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের অনৈতিক চর্চার ক্ষেত্রগুলো হ্রাস করার দৃষ্টান্ত স্থাপন করা হলো। ’

এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় অক্ষত স্ট্রংরুমের ভল্ট থেকে সাতটি আগ্নেয়াস্ত্রও চুরি হয়েছিল, যা ২ নভেম্বর দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ধরা পড়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025