বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

গাজীপুরে আগুনে পুড়ল ৬ ঝুটের গোডাউন

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগে ছয়টি ঝুট গোডাউন পুড়ে গেছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আমবাগ এলাকার বাবুর্চি মোড়ে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে আমবাগ এলাকার বাবুর্চি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ভোগড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।তিনি বলেন, একপর্যায়ে তাদের প্রচেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন পুরাপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025