বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোর রাতে মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভুক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান।

গুরুতর আহত চালক সাহেব আলীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তারও মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025