বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
ফের সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের এলাকা ছাড়ার নির্দেশ কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই পরিবারসহ বান্দারবন যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার দুই দলের মধ্যে সমঝোতা, সেই দুই দল হলো বিএনপি-আওয়ামী লীগ: সাদিক কায়েম বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা

পিআর পদ্ধতির দাবি আদায়ে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত নেতা মুজিবুর

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো- এমন পরিবেশের সৃষ্টি করতে হবে। এজন্য দরকার প্রচলিত পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর ১৩ নাম্বারের শেরে-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান এসব কথা বলেন। জামায়াত আমির শফিকুর রহমানের পক্ষ থেকে দলের কাফরুল উত্তর থানা শাখা এ ক্যাম্পের আয়োজন করে।

সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের প্রার্থিতার কথা উল্লেখ করে নায়েবে আমির বলেন, ‘এ আসনে সংগঠন সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। আমিরে জামায়াত শুধু দেশেই নন, বরং আন্তর্জাতিকভাবেও বরেণ্য ব্যক্তি। তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণ তার যোগ্যতর খেদমত পাবে। আর দল ক্ষমতায় গেলে তার যোগ্যতর নেতৃত্বে কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যে রাষ্ট্রে ধর্ম-বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। দেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত।’

সেই স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি গণজোয়ার সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মুজিবুর রহমান।

জামায়াতের এ নেতা বলেন, ‘সবার আগে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে। এজন্য দরকার সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড। বেরিয়ে আসতে হবে ভোটচুরি, ডাকাতি, কেন্দ্র দখলসহ নির্বাচনে অবৈধ অর্থ ব্যবহারের অতীত অপসংস্কৃতি থেকে। ১০টা হোন্ডা, ২০টা গুন্ডা; নির্বাচন ঠান্ডা- এমন নৈরাজ্যকর পরিস্থিতি জনগণ আর দেখতে চায় না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025