শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন হয়।

এদিন বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, আপনারা জানেন আমাদের একটা মানবাধিকার কমিশন ছিল। এটা দন্তহীন একটা মানবাধিকার প্রতিষ্ঠান ছিল। সেখানে সিরিয়াস কিছু প্রবলেম ছিল। এখানে মানবাধিকার কমিশনে নিয়োগের যে পদ্ধতি সেটার মধ্যেও ত্রুটি ছিল।

তিনি বলেন, কমিশনের যে এখতিয়ার সেখানে মারাত্মক ঘাটতি ছিল। এছাড়া ওখানে এমন সব লোকদের বসানো হয়েছিল যারা তাদের আইনগত যে ক্ষমতা সেটাও প্রয়োগ করতে পারেননি বা করেননি।

আইন উপদেষ্টা আরও বলেন, আমরা এটাকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি। মানবাধিকার কমিশন আছে। এটা যেন সত্যিকারে এখতিয়ার সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান হয় এবং এটা যেন মানবাধিকার লঙ্ঘন রোধে ভূমিকা রাখতে পারে সেরকমভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025