রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় পরবর্তী সাক্ষ্য বৃহস্পতিবার

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ২০তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার ২০তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়।

এর আগে, ২১ অক্টোবর আলোচিত এ মামলায় সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহিদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল।

পরে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবী তাদের জেরা করে। সবমিলিয়ে আলোচিত এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২০ জন।গত ২১ আগস্ট এ মামলায় বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আলোচিত এ মামলার মোট আসামি ১৬ জন।

তাদের মধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে মামলায় রাজসাক্ষী হয়েছেন শেখ আবজালুল হক। সাক্ষ্যগ্রহণকে ঘিরে বুধবার সকালেই আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025