রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহী পাকিস্তান : অর্থ উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে পাকিস্তান আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, জেইসি বৈঠকে কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতের বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে।

সার্ককে আরও পুনর্জীবিত করার চেষ্টা চলছে।পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের পরিসর বাড়াতে আলোচনা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের জনগণ উপকৃত হবে। ওষুধ, পাট, কৃষিপণ্য আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমবে।

সবচেয়ে বেশি জোর দিচ্ছি পাট আমদানিতে।এদিকে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সঙ্গে হালাল পণ্য রফতানি নিয়ে সমঝোতা স্মারক সই করেছে পাকিস্তানের পিএইচএ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025