রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

সমস্যায় জর্জরিত চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম : স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত উল্লেখ করে পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

সোমবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে স্তন ক্যানসার সচেতনতা মাস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এসময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, স্বাস্থ্যখাতের যে পরিবর্তন করা দরকার তার জন্য এখনো পরিবেশ তৈরি হয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকার জাতীয় ক্যানসার হাসপাতালের জন্য দুটি রেডিওথেরাপি মেশিন কেনার ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নারীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় স্তন ক্যানসারে। দেশে বছরে ১৩ হাজার নারী এ ক্যানসারে আক্রান্ত হন যার মধ্যে পঞ্চাশ শতাংশই মারা যান। তাই এর প্রতিরোধে সচেতনতার ওপর জোর দেন তারা। জানান, দ্রুত শনাক্ত করা গেলে পুরোপুরি নিরাময় সম্ভব স্তন ক্যানসার।

এছাড়া দেশেই স্তন ক্যানসারের বিশ্বমানের চিকিৎসা হয় বলেও জানান চিকিৎসকরা। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025