রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

নির্বাচন বানচালে তৎপরতা চালাচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মারা : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

রবিবার সকালে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে।

পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে।এ সময় বিগত ১৫ বছরে পাঠ্যপুস্তককেও দলীয়করণ করার চেষ্টা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025