রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২৭

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- আরমান (৩৮), সাজু (৩২), রুস্তম (৩৫), সাঞ্জু ওরফে সাজু ওরফে রাব্বি (২৪), জুয়েল বেপারী   (৩০), সুমন (৩২), সেলিম (৩৫), সোহান  (২৪), মিরাজ  (২০), নাদিম  (১৯), রুবেল  (২৬), রেজাউল করিম (৬৫), সুজিত রয়  (৫৭), সোহাগ (৩০), জাহিদুল ইসলাম (২৩), আরমান (৩২), নাঈম (২০), খাইরুল (২২), সাইদুল (২২), মমতাজ (২০), ইশতেহার (৩৫), ওয়াসিম (৩৫), সুমন (৩০), আবল্লাহ সারমান (৩১), মো. ইমরান হোসেন আলম (২৮), আকাশ (২৫) ও সোহেল (২৮)।

তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২৭ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের মধ্যে মাদক মামলার, নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025