শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

রাজধানীতে এনসিপির সমন্বয় সভায় দুই পক্ষের সংঘর্ষ, ছবি তুলতে বাধা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মাহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা বিভাগীয় সমন্বয় সভা চলাকালে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এসময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন এনসিপির নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সমন্বয় সভা চলাকালে বাইরে এ সংঘর্ষ ঘটে। এতে ইউসুফ নামের বংশাল থানার এক নেতা আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।সরেজমিনে দেখা যায়, কনভেনশন সেন্টারের তৃতীয় তলায় সমন্বয় সভা চলছিল। এরই মধ্যে দ্বিতীয় তলায় দুই পক্ষ কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বংশাল থানা এনসিপির রাজনীতিতে সক্রিয় সৌরভ নামের একজন বলেন, ‘দুই মাস আগে আমরা ব্যবসার একটি কাজে মোহাম্মদপুর গিয়েছিলাম। আমাদের থানা এনসিপির নেতা ইমতিয়াজ ভাই আমাদের সঙ্গে ছিলেন। তখন মোহাম্মদপুর এনসিপির নেতা রিয়ান আমাদের থেকে দুই লাখ টাকা নেয়। এখন আর ফেরত দিচ্ছে না। এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আগেই জানিয়েছি আমরা।’

সৌরভ যোগ করেন, ‘আজ সমন্বয় সভায় তাকে (রিয়ান) দেখতে পেয়ে আমরা টাকা চাই। কিন্তু সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। কথা বলার একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা করে। আমরাও পাল্টা হামলা করি।’

তবে অনুষ্ঠান চলাকালে ৩০ মিনিট ধরে সংঘর্ষ চললেও এনসিপির কোনো কেন্দ্রীয় নেতাকে সেখানে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025