বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শসার বাজার এ ঘটনা ঘটে।

নিহতের হলেন- একই উপজেলার পশ্চিম গোয়াতলা গ্রামের আমজাদ আলীর ছেলে শামসুল আলম তোফায়েল (৪৪) ও আবুল হাসেমের ছেলে শাহজাহান (৪২)।

করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ইমাম পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। সাড়ে ১০টার দিকে শসার বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী তোফায়েল ও শাহজাহান মারা যান।

ওসি বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025